
ওঁ গং গণেশায় নমঃ
বন্দিলাম গণপতি গজেন্দ্র বদন ।
যার নামে হয় সর্ব বিঘ্ন বিনাশন ।।
একদন্ত মহাকায় লম্বদোর ।
পার্বতীর প্রিয় পুত্র খ্যাত চরাচর ।।
সর্ব দেব পুজা তুমি বিদিত শাস্ত্রেতে ।
তব পুজা হয় প্রভু সবার অগ্রেতে ।।
সর্ব বিঘ্ন মোর প্রভু করি বিনাশন ।
বাসনা পুরাও দেব এই আকিঞ্চন ।।
মহাদেবী সরস্বতি শ্বেত পদ্মাসনা ।
শ্বেতবস্ত্র পরিধানে হস্তে শ্বেতবীণা ।।
গলায় শোভিছে তব গজমতি হার ।
তোমার চরণে মাগো নমি বার বার।।
শ্বেত অলঙ্কারে মাগো তুমি বিভূষিতা ।
দেব ঋষি মুনি দ্বারা সদাই বন্দিতা ।।
সিদ্ধ ও গন্ধর্ব তোমা সদা স্ততি করে ।
কৃপা করি জ্ঞান দান কর মা আমারে ।।
নাহি জানি তন্ত্র মন্ত্র নাহি কোন জ্ঞান ।
কৃপা করি অধমের বাঁচাও সন্মান ।।
সম্বল করিয়া তব চরণ দুখানি ।
রচনা করিনু এই ক্ষুদ্র গ্রন্থ খানি ।।




No comments:
Post a Comment